Proverbs 23:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা সে অন্তরে যেমন ভাবে, নিজেও তেমনি; সে তোমাকে বলে, তুমি ভোজন পান কর, কিন্তু তার অন্তর তোমার সহবর্তী নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সে এমন এক ধরনের লোক যে সবসময় অর্থব্যয়ের কথা ভাবে। সে তোমাকে বলবে “ভোজনপান করো,” কিন্তু সে তোমার প্রতি আন্তরিক নয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সে অন্তরে যেমন ভাবে, নিজেও তেমনি; সে তোমাকে বলে, তুমি ভোজন পান কর, কিন্তু তাহার চিত্ত তোমার সহবর্ত্তী নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সে অন্তরে যেমন ভাবে, নিজেও তেমনি; সে তোমাকে বলে, তুমি ভোজন পান কর, কিন্তু তাহার চিত্ত তোমার সহবর্তী নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ সে এমন লোক যে সব সময় তার খাবারের দামের কথা ভাবে। সে তোমাকে বলে, “খাওয়া-দাওয়া কর,” কিন্তু সে মনে-মুখে এক নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ সে এমন লোক যে সব সময় তার খাবারের দামের কথা ভাবে। সে তোমাকে বলে, “খাওয়া-দাওয়া কর,” কিন্তু সে মন্তেমুখে এক নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ সে হয়তো মনে মনে খরচের হিসেব করছে।সে মুখে বলবে, ‘আরও নাও,আরও নাও', কিন্তু এ তার অন্তরের কথা নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ যে খাদ্যটি সে কিনেছে সে শুধু সেটার দামের কথাই ভাবে| সে তোমাকে বলতে পারে, “খাও এবং পান কর|” কিন্তু এটা তার হৃদয়ের অভ্যন্তরের কথা নয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সে এমন ধরনের লোক যে খাবারের দাম গণ্য করে; সে তোমাকে বলে, “তুমি খাবার খাও ও পান কর!” কিন্তু তার হৃদয় তোমার সঙ্গে নয়।