Proverbs 23:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি যে গ্রাস খেয়েছ, তা বমি করবে, তোমার করা প্রশংসা বৃথা যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি অল্প যেটুকু খেয়েছ তা বমি করে ফেলবে ও তোমার সাধুবাদ অপচয় করে ফেলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি যে গ্রাস খাইয়াছ, তাহা বমন করিবে, তোমার মধুর বাক্য হারাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি যে গ্রাস খাইয়াছ, তাহা বমন করিবে, তোমার মধুর বাক্য হারাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেটুকু তুমি খেয়েছ তা তুমি বমি করে ফেলবে, আর তোমার করা প্রশংসা মিথ্যা হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেটুকু তুমি খেয়েছ তা তুমি বমি করে ফেলবে, আর তোমার করা প্রশংসা মিথ্যা হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি যা খাবে তা হয়তো বমি করে ফেলবে, তার উদ্দেশে তোমার তোষামুদে কথাগুলো বৃথা যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি যদি তার খাবার খাও তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে এবং তোমার প্রশংসাবাক্য হবে একটি বাজে খরচ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি যা খেয়েছ, তা বমি করবে এবং তোমার প্রশংসা নষ্ট হবে।