Proverbs 24:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদেরকে উদ্ধার কর, যারা মৃত্যুর কাছে নীত হচ্ছে, যারা কাঁপতে কাঁপতে বধ্যভূমিতে যাচ্ছে, আহা! তাদেরকে রক্ষা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা মৃত্যুর দিকে চালিত হচ্ছে তাদের উদ্ধার করো; যারা টলতে টলতে বধ্যভূমির দিকে এগিয়ে যাচ্ছে তাদের আটকে রাখো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদিগকে উদ্ধার কর, যাহারা মৃত্যুর কাছে নীত হইতেছে, যাহারা কাঁপিতে কাঁপিতে বধস্থানে যাইতেছে, আহা! তাহাদিগকে রক্ষা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদিগকে উদ্ধার কর, যাহারা মৃত্যুর কাছে নীত হইতেছে, যাহারা কাঁপিতে কাঁপিতে বধ্যভূমিতে যাইতেছে, আহা! তাহাদিগকে রক্ষা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাদের মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের উদ্ধার কর; যারা টল্‌তে টল্‌তে জবাই হতে যাচ্ছে তাদের রক্ষা করতে অস্বীকার কোরো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাদের মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের উদ্ধার কর; যারা টল্‌তে টল্‌তে জবাই হতে যাচ্ছে তাদের রক্ষা করতে অস্বীকার কোরো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হত্যার জন্য যাকে বলপূর্বক টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে উদ্ধার করতে তৎপর হও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি লোকরা একজন ব্যক্তিকে হত্যার ষড়যন্ত্র করে তাহলে তুমি সেই ব্যক্তিকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদেরকে উদ্ধার কর, যারা মৃত্যুর কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যারা বধের জন্য কম্পমান হয় তুমি তাদেরকে পিছনে ধরে রাখো।