Proverbs 24:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি বল, দেখ, আমরা এ জানতাম না, তবে যিনি হৃদয় পরিমাপ করেন, তিনি কি তা বোঝেন না? যিনি তোমার প্রাণ রক্ষা করেন, তিনি কি তা জানতে পারেন না? তিনি কি প্রত্যেক মানুষকে তার কর্মানুযায়ী ফল দেবেন না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি যদি বলো, “আমার তো এই বিষয়ে কিছুই জানা নেই,” তবে যিনি অন্তর মাপেন তিনি কি তা বুঝবেন না? যিনি তোমার জীবন পাহারা দেন তিনি কি জানতে পারবেন না? তিনি কি প্রত্যেককে তাদের কর্ম অনুযায়ী প্রতিফল দেবেন না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি বল, দেখ, আমরা ইহা জানিতাম না, তবে যিনি হৃদয় তৌল করেন, তিনি কি তাহা বুঝেন না? যিনি তোমার প্রাণ রক্ষা করেন, তিনি কি তাহা জানিতে পারেন না? তিনি কি প্রত্যেক মনুষ্যকে তাহার কর্ম্মানুযায়ী ফল দিবেন না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি বল, দেখ, আমরা ইহা জানিতাম না, তবে যিনি হৃদয় তৌল করেন, তিনি কি তাহা বুঝেন না? যিনি তোমার প্রাণ রক্ষা করেন, তিনি কি তাহা জানিতে পারেন না? তিনি কি প্রত্যেক মনুষ্যকে তাহার কর্মানুযায়ী ফল দিবেন না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি যদি বল, “কিন্তু আমরা কিছুই জানতাম না,” তবে যিনি অন্তরের উদ্দেশ্য ওজন করেন তিনি কি তোমার কথা বিচার করে দেখবেন না? যিনি তোমার জীবন রক্ষা করেন তিনি কি তা জানবেন না? তিনি কি প্রত্যেক মানুষকে তার কাজ অনুসারে ফল দেবেন না?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি যদি বল, “কিন্তু আমরা কিছুই জানতাম না,” তবে যিনি অন্তরের উদ্দেশ্য ওজন করেন তিনি কি তোমার কথা বিচার করে দেখবেন না? যিনি তোমার জীবন রক্ষা করেন তিনি কি তা জানবেন না? তিনি কি প্রত্যেক মানুষকে তার কাজ অনুসারে ফল দেবেন না?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তা না করে যদি বল, ‘এটা আমার দায়িত্ব নয়', তাহলে জেন, যিনি তোমাকে বিবেক দিয়েছেন এবং তোমাকে রক্ষা করেন তিনি তোমার মন দেখেন। তিনিই তোমার বিচার করবেন এবং তোমায় প্রতিফল দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি বলতে পারো না, “এটা আমার কাজ নয়|” প্রভু সব জানেন| তিনি এও জানেন তুমি কি কর এবং কেন কর| প্রভু তোমাকে লক্ষ্য করছেন| তোমার কাজ অনুযায়ী পুরস্কার দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি বল, “দেখ, আমরা এই বিষয়ে জানতাম না,” তবে যিনি হৃদয় ওজন করেন, তিনি কি তা বোঝেন না যা তুমি বলছ? এবং যিনি তোমার প্রাণ রক্ষা করেন, তিনি কি তা জানেন না? এবং তিনি কি প্রত্যেককে তার কাজ অনুযায়ী পুরষ্কার দেবেন না?