Proverbs 24:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জেনো, তোমার প্রাণের পক্ষে প্রজ্ঞা তদ্রূপ; তা পেলে তোমার ভবিষ্যতের আশা থাকবে, তোমার আশা ছিন্ন হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একথাও মনে রেখো যে প্রজ্ঞা তোমার পক্ষে মধুর মতো: তুমি যদি তা খুঁজে পাও, তবে তোমার জন্য ভবিষ্যৎকালীন এক আশা আছে, ও তোমার আশা বিচ্ছিন্ন করা হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জানিও, তোমার প্রাণের পক্ষে প্রজ্ঞা তদ্রূপ; তাহা পাইলে শেষ ফল হইবে, তোমার আশা ছিন্ন হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জানিও, তোমার প্রাণের পক্ষে প্রজ্ঞা তদ্রূপ; তাহা পাইলে শেষ ফল হইবে, তোমার আশা ছিন্ন হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এটাও জেনো যে, জ্ঞান তোমার অন্তরের জন্য মধুর মত মিষ্টি; যদি তুমি জ্ঞান পাও তবে তোমার ভবিষ্যতের আশা আছে, আর তোমার আশা ছেঁটে ফেলা হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এটাও জেনো যে, জ্ঞান তোমার অন্তরের জন্য মধুর মত মিষ্টি; যদি তুমি জ্ঞান পাও তবে তোমার ভবিষ্যতের আশা আছে, আর তোমার আশা ছেঁটে ফেলা হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তেমনি প্রজ্ঞা তৃপ্ত করবে তোমার অন্তরকে। প্রজ্ঞার অন্বেষণ কর, তাহলে তোমার ভবিষ্যৎ হবে উজ্জ্বল, ব্যর্থ হবে না তোমার প্রত্যাশা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একই রকম ভাবে, প্রজ্ঞা তোমার আত্মার জন্য ভাল| যদি তোমার জ্ঞান থাকে, তাহলে তোমার আশা থাকবে| সেই আশার কোন শেষ নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার প্রাণের জন্যে প্রজ্ঞা তেমন; যদি তুমি এটা খুঁজে পাও, তা ভবিষ্যতে হবে এবং তোমার আশা উছিন্ন হবে না।