Proverbs 24:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার দুশমনের পতনে আনন্দ করো না, সে নিপাতিত হলে তোমার অন্তর উল্লসিত না হোক;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার শত্রুর পতনে উল্লসিত হোয়ো না; তারা যখন হোঁচট খায়, তখন তোমার অন্তরকে আনন্দিত হতে দিয়ো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার শত্রুর পতনে আনন্দ করিও না, সে নিপাতিত হইলে তোমার চিত্ত উল্লাসিত না হউক;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার শত্রুর পতনে আনন্দ করিও না, সে নিপাতিত হইলে তোমার চিত্ত উল্লসিত না হউক;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার শত্রু পড়ে গেলে আনন্দ বোধ কোরো না; সে উছোট খেলে তোমার অন্তরকে আনন্দিত হতে দিয়ো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার শত্রু পড়ে গেলে আনন্দ বোধ কোরো না; সে উচোট খেলে তোমার অন্তরকে আনন্দিত হতে দিয়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার শত্রুর পতনে তুমি উল্লাস করো না, আনন্দিত হয়ো না তার বিপদে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শত্রুর বিপদে আনন্দিত হয়ো না| তোমার শত্রু পড়ে গেলে উল্লাস দেখিও না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার শত্রুর পতনে আনন্দ কর না এবং সে হোঁচট খেলে তোমার হৃদয় উল্লাসিত না হোক;