Proverbs 24:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তাদের অন্তর আক্রমণের কল্পনা করে, তাদের ওষ্ঠাধর অনিষ্টের কথা বলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তাদের হৃদয় হিংস্রতার চক্রান্ত করে, ও তাদের ঠোঁট অশান্তি উৎপন্ন করার কথা বলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তাহাদের চিত্ত অপহারের কল্পনা করে, তাহাদের ওষ্ঠাধর অনিষ্টের কথা কহে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তাহাদের চিত্ত অপহারের কল্পনা করে, তাহাদের ওষ্ঠাধর অনিষ্টের কথা কহে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ তাদের অন্তর অত্যাচার করবার ষড়যন্ত্র করে, আর তাদের মুখ অন্যায় করবার কথা বলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ তাদের অন্তর জুলুম করবার ষড়যন্ত্র করে, আর তাদের মুখ অন্যায় করবার কথা বলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা সব সময়ে দুষ্কর্মের পরিকল্পনা করে, দৌরাত্ম্যের কথা বলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা সব সময় অন্যের ক্ষতির পরিকল্পনা করে| তারা প্রত্যেকে সমস্যা সৃষ্টির ষড়যন্ত্র করে বেড়ায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তাদের হৃদয় অনিষ্টের পরিকল্পনা করে এবং তাদের ঠোঁট বিপদের বিষয়ে কথা বলে।