Proverbs 24:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা অকস্মাৎ তাদের বিপদ ঘটবে; উভয়ের দ্বারা যে সংহার হবে তা কে জানে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তারা উভয়েই তাদের উপরে আকস্মিক বিনাশ পাঠাবেন, ও কে জানে, তারা কী চরম দুর্দশা নিয়ে আসবেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা অকস্মাৎ তাহাদের বিপদ ঘটিবে; উভয়ের দ্বারা যে সংহার হইবে তাহা কে জানে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা অকস্মাৎ তাহাদের বিপদ ঘটিবে; উভয়ের দ্বারা যে সংহার হইবে তাহা কে জানে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ তাদের উপর হঠাৎ ধ্বংস আসবে, আর সদাপ্রভু ও রাজার কাছ থেকে কেমন বিপদ আসবে তা কে জানে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ তাদের উপর হঠাৎ ধ্বংস আসবে, আর মাবুদ ও বাদশাহ্র কাছ থেকে কেমন বিপদ আসবে তা কে জানে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা বিদ্রোহ করে, তারা যে কোন মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। জেন,ঈশ্বর এবং রাজা উভয়েই ধ্বংস করতে পারেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেন? কারণ ঐ লোকগুলো শীঘ্রই ধ্বংস হয়ে যাবে| তুমি তো জানো না, যারা তাদের বিরুদ্ধে ঈশ্বর এবং রাজা তাদের জন্য কতখানি সমস্যা নিয়ে আসতে পারেন| তাদের ওপর হঠাৎ বিপর্যয় নেমে আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ হঠাৎ তাদের বিপদ আসবে এবং উভয়ের দ্বারা যে ধ্বংসের বিস্তার হবে তা কে জানে?