Proverbs 24:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যারা তাকে ধমক দেয়, তারা প্রীতিপাত্র হবে, তাদের প্রতি উত্তম দোয়া বর্ষিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যারা অপরাধীদের দোষী সাব্যস্ত করে তাদের মঙ্গল হবে, ও তাদের উপরে প্রচুর আশীর্বাদ বর্ষিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যাহারা তাহাকে ধমক দেয়, তাহারা প্রীতি-পাত্র হইবে, তাহাদের প্রতি উত্তম আশীর্ব্বাদ বর্ত্তিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যাহারা তাহাকে ধমক্ দেয়, তাহারা প্রীতি-পাত্র হইবে, তাহাদের প্রতি উত্তম আশীর্বাদ বর্তিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু দোষীকে যারা দোষী বলে রায় দেয় তাদের উপর প্রচুর আশীর্বাদ পড়ে, আর তারা সুখী হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু দোষীকে যারা দোষী বলে রায় দেয় তাদের উপর প্রচুর দোয়া পড়ে, আর তারা সুখী হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যে বিচারক দোষীকে দণ্ড দেয় সে সমৃদ্ধ হবে, অর্জন করবে সু্খ্যাতি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু কোন বিচারক যদি দোষী ব্যক্তিকে যোগ্য শাস্তি দান করেন তাহলে সবাই তার প্রশংসা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যারা তাকে তিরষ্কার করে, তারা আনন্দিত হবে এবং তাদের প্রতি ধার্মিকতার উপহার আসবে।