Proverbs 24:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাইরে তোমার কাজের আয়োজন কর, ক্ষেতে নিজের কাজ সম্পন্ন কর, পরে তোমার ঘর বাঁধ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার বাইরের কাজকর্ম সেরে ফেলো ও ক্ষেতজমি তৈরি করে রাখো; তারপর, তোমার গৃহ নির্মাণ করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহিরে তোমার কার্য্যের আয়োজন কর, ক্ষেত্রে আপনার জন্য তাহা সম্পন্ন কর, পরে তোমার ঘর বাঁধ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিরে তোমার কার্যের আয়োজন কর, ক্ষেত্রে আপনার জন্য তাহা সম্পন্ন কর, পরে তোমার ঘর বাঁধ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার ক্ষেত-খামার প্রস্তুত করে তুমি বাইরের কাজ শেষ কর, তার পরে তোমার ঘর বাঁধ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার ক্ষেত-খামার প্রস্তুত করে তুমি বাইরের কাজ শেষ কর, তার পরে তোমার ঘর বাঁধ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আগে অর্থের সংস্থান কর, জমি প্রস্তুত কর, তার পরে গৃহ নির্মাণে মন দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার জমিতে চারা রোপন করবার আগে ঘরবাড়ি তৈরী কোরো না| বসতি স্থাপন করবার আগে তোমার চাষবাসের সমস্ত ব্যবস্থা করে নেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাইরে তোমার কাজ প্রস্তুত কর এবং ক্ষেত্রে নিজের জন্য সব প্রস্তুত কর এবং পরে তোমার ঘর নির্মাণ কর।