Proverbs 24:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বলো না, ‘সে আমার প্রতি যেমন করেছে, আমিও তার প্রতি তেমনি করবো; তার যেমন কাজ, তাকে তেমনি ফল দেব।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একথা বোলো না, “তারা আমার প্রতি যা করেছে আমিও তাদের প্রতি তাই করব; তাদের কর্মের প্রতিফল আমি তাদের ফিরিয়ে দেব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বলিও না, ‘সে আমার প্রতি যেমন করিয়াছে, আমিও তাহার প্রতি তেমনি করিব; তাহার যেমন কর্ম্ম, তাহাকে তেমনি ফল দিব।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বলিও না, ‘সে আমার প্রতি যেমন করিয়াছে, আমিও তাহার প্রতি তেমনি করিব; তাহার যেমন কর্ম, তাহাকে তেমনি ফল দিব।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা বোলো না, “সে আমার প্রতি যেমন করেছে আমিও তার প্রতি তেমন করব; সে যা করেছে তার ফল তাকে দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা বোলো না, “সে আমার প্রতি যেমন করেছে আমিও তার প্রতি তেমন করব; সে যা করেছে তার ফল তাকে দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমন কথা বলো না যে,'সে আমার সঙ্গে যেমন ব্যবহার করেছে, আমিও তার প্রতি তেমনি করব। সে যা করেছে আমি তার প্রতিশোধ নেব।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বোলো না, “ও আমাকে আঘাত করেছে বলে আমিও ওকে আঘাত করব| আমার ক্ষতি করেছে বলে আমিও ওকে শাস্তি দেব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বল না, “সে আমার প্রতি যেমন করেছে, আমিও তার প্রতি তেমনি করব; যা সে করেছে আমি তার ফল ফিরিয়ে দেব।”