Proverbs 24:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাই তোমার দরিদ্রতা দস্যুর মত আসবে, তোমার দৈন্যদশা ঢালীর মত আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ও দারিদ্র এক চোরের মতো ও অভাব এক সশস্ত্র সৈনিকের মতো তোমার উপরে এসে পড়বে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাই তোমার দরিদ্রতা দস্যুর ন্যায় আসিবে, তোমার দৈন্যদশা ঢালীর ন্যায় আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাই তোমার দরিদ্রতা দস্যুর ন্যায় আসিবে, তোমার দৈন্যদশা ঢালীর ন্যায় আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু বারে বারে অতিথি আসলে কিম্বা অস্ত্রশস্ত্রে সাজা দস্যুর হাতে পড়লে যেমন অভাব আসে, ঠিক তেমনি করে তোমারও অভাব আসবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু বারে বারে মেহমান আসলে কিংবা অস্ত্রশস্ত্রে সাজা দস্যুর হাতে পড়লে যেমন অভাব আসে, ঠিক তেমনি করে তোমারও অভাব আসবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই অবসরে দৈন্যদশা দস্যুর মত তোমার উপরে ঝাঁপিয়ে পড়বে, সশস্ত্র দুর্বৃত্তের মত অভাব তোমাকে বিধ্বস্ত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এগুলি তোমাকে দ্রুত দরিদ্রে পরিণত করবে| তোমার আর কিছুই অবশিষ্ট থাকবে না, যেন চোর এসে তোমার সব কিছু চুরি করে নিয়ে গিয়েছে| এই ভাবে কানাকড়িহীন অবস্থায় তোমায় জীবন কাটাতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তোমার দরিদ্রতা ডাকাতের মতো আসবে, তোমার প্রয়োজনীয়তা সশস্ত্র সৈনিকের মতো আসবে।