Proverbs 24:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত সুমন্ত্রণার চালনায় তুমি যুদ্ধ করবে, আর অনেক মন্ত্রীর দরুন জয়ী হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিশ্চয় যুদ্ধ শুরু করার জন্য তোমার জ্ঞানগর্ভ পরিচালনা প্রয়োজন, ও অনেক পরামর্শদাতার মাধ্যমেই যুদ্ধজয় করা যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ সুমন্ত্রণার চালনায় তুমি যুদ্ধ করিবে, আর মন্ত্রিবাহুল্যে জয়ী হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ সুমন্ত্রণার চালনায় তুমি যুদ্ধ করিবে, আর মন্ত্রিবাহুল্যে জয়ী হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যুদ্ধ করতে গেলে তুমি উপযুক্ত পরামর্শ নেবেই, আর অনেক পরামর্শদাতা থাকলে জয়লাভ করা যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যুদ্ধ করতে গেলে তুমি উপযুক্ত পরামর্শ নেবেই, আর অনেক পরামর্শদাতা থাকলে জয়লাভ করা যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যুদ্ধের আগে তোমার সুনিপুণ পরিকল্পনা প্রয়োজন, তুমি যত বেশী সুমন্ত্রণা লাভ করবে। বিজয়ের সম্ভাবনা হবে তত বেশী উজ্জ্বল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যুদ্ধের আগে তোমাকে খুব সতর্কভাবে পরিকল্পনা করতে হবে| যদি তুমি যুদ্ধ জিততে চাও তাহলে তোমার অনেক উপদেষ্টার প্রয়োজন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সুবিবেচনার নির্দেশে তুমি যুদ্ধ চালাবে এবং অনেকের উপদেশে বিজয় হয়।