Proverbs 24:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে অপকারের সঙ্কল্প করে, লোকে তাকে কুসঙ্কল্পকারী বলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে অনিষ্টের চক্রান্ত করে সে এক কুচক্রী বলে পরিচিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে অপকারের সঙ্কল্প করে, লোকে তাহাকে কুসঙ্কল্পকারী বলিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে অপকারের সঙ্কল্প করে, লোকে তাহাকে কুসঙ্কল্পকারী বলিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে কেউ মন্দের পরিকল্পনা করে লোকে তাকে ষড়যন্ত্রকারী বলে জানে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে কেউ খারাপীর পরিকল্পনা করে লোকে তাকে ষড়যন্ত্রকারী বলে জানে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বদা দুষ্কর্মের চিন্তায় যার মন ভরে থাকে, সে দুষ্কৃতকারী নামে পরিচিত হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তুমি সব সময় সমস্যা সৃষ্টির পরিকল্পনা কর তাহলে অন্যরা তোমাকে জানবে একজন সমস্যা সৃষ্টির নায়ক হিসেবে এবং তারা আর তোমার কথা শুনবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে মন্দের পরিকল্পনা করে, লোকে তাকে পরিকল্পনাকারীর গুরু বলবে।