Proverbs 25:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পাছে শ্রোতা তোমাকে তিরস্কার করে, আর তোমার অখ্যাতি না ঘোঁচে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা না হলে যে একথা শুনবে সে তোমাকে অপমান করবে ও তোমার বিরুদ্ধে ওঠা অভিযোগ বজায় থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পাছে শ্রোতা তোমাকে তিরস্কার করে, আর তোমার অখ্যাতি না ঘুচে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পাছে শ্রোতা তোমাকে তিরস্কার করে, আর তোমার অখ্যাতি না ঘুচে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি তা কর তাহলে যে শুনবে সে তোমার নিন্দা করবে, আর তোমার বদনাম কখনও ঘুচবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি তা কর তাহলে যে শুনবে সে তোমার নিন্দা করবে, আর তোমার বদনাম কখনও ঘুচবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেউ যদি এ কথা শোনে সে তোমার নিন্দা করবে, তোমার অপযশ কোনদিন দূর হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি যদি তা কর তুমি লজ্জায় পড়ে যাবে এবং বদনাম তোমাকে কখনও ছেড়ে যাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পাছে শ্রোতা তোমাকে তিরষ্কার করে, আর তোমার খ্যাতি নষ্ট হয়।