Proverbs 25:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সোনার নথ ও কাঞ্চনের অলংকার যেমন, তেমনি বাধ্য লোকের কানের পক্ষে জ্ঞানবান ভর্ৎসনাকারী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শ্রবণশীল কানের কাছে জ্ঞানবান বিচারকের ভর্ৎসনা কানের সোনার দুল বা খাঁটি সোনার এক অলংকারের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেমন সুবর্ণের নথ ও কাঞ্চনের আভরণ, তেমনি শ্রবণশীল কর্ণের পক্ষে জ্ঞানবান ভর্ৎসনাকারী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেমন সুবর্ণের নথ ও কাঞ্চনের আভরণ, তেমনি শ্রবণশীল কর্ণের পক্ষে জ্ঞানবান ভর্ৎসনাকারী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সোনার দুল কিম্বা ভাল সোনার গহনা যেমন, তেমনি বাধ্য লোকের কানে জ্ঞানী লোকের সংশোধনের কথা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সোনার দুল কিংবা ভাল সোনার গহনা যেমন, তেমনি বাধ্য লোকের কানে জ্ঞানী লোকের সংশোধনের কথা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উপদেশ যে শোনে তার কাছে অভিজ্ঞ ব্যক্তির সাবধানবাণী সোনার অলঙ্কারের চেয়েও মূল্যবান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জ্ঞানী লোকের সতর্কবাণী হল সব থেকে ভালো সোনার তৈরী আংটি বা গহনার থেকেও দামী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন সোনার নথ ও সোনার গয়না, তেমনি শোনার মত কানের পক্ষে জ্ঞানবান নিন্দাকারী।