Proverbs 25:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শস্য কাটার সময়ে যেমন তুষারের শীতলতা, তেমনি প্রেরণকর্তাদের পক্ষে বিশ্বস্ত দূত; কারণ সে নিজের মালিকের প্রাণ জুড়ায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা নির্ভরযোগ্য দূত পাঠায়, তাদের কাছে সে ফসল কাটার মরশুমে পাওয়া হিমশীতল পানীয়ের মতো: সে তার মালিকের প্রাণ জুড়ায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শস্য কাটিবার সময়ে যেমন হিমের স্নিগ্ধতা, তেমনি প্রেরণকর্ত্তাদের পক্ষে বিশ্বস্ত দূত; কারণ যে আপন কর্ত্তার প্রাণ জুড়ায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শস্য কাটিবার সময়ে যেমন হিমের স্নিগ্ধতা, তেমনি প্রেরণকর্তাদের পক্ষে বিশ্বস্ত দূত; কারণ সে আপন কর্তার প্রাণ জুড়ায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিশ্বস্ত সংবাদদাতা তার মনিবদের কাছে যেন ফসল কাটবার সময়ে ঠাণ্ডা তুষার; কারণ যারা তাকে পাঠিয়েছিল সে সেই মনিবদের প্রাণ জুড়ায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিশ্বস্ত সংবাদদাতা তার মালিকদের কাছে যেন ফসল কাটবার সময়ে ঠাণ্ডা তুষার; কারণ যারা তাকে পাঠিয়েছিল সে সেই মালিকদের প্রাণ জুড়ায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফসল কাটার সময় শ্রমক্লান্ত তৃষ্ণার্ত মানুষকে শীতল জল যেমন তৃপ্তি দেয়, তেমনই বিশ্বস্ত সংবাদবাহক প্রেরণকর্তাকে তুষ্ট করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গরমের দিনে শস্য কাটার সময় শীতল জলের মতোই একজন বিশ্বস্ত দূত তার প্রেরকের কাছে মূল্যবান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শস্য কাটবার দিনের যেমন হিমের ঠান্ডা, তেমনি যারা পাঠিয়েছে তাদের পক্ষে বিশ্বস্ত দূত; ফলতঃ সে নিজের কর্তার প্রাণ সতেজ করে।