Proverbs 25:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে তার দানের বিষয়ে মিথ্যা অহংকারের কথা বলে, সে বৃষ্টিহীন মেঘ ও বায়ুর মত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে সেইসব উপহারের বিষয়ে অহংকার করে যা কখনও দেওয়া হয়নি সে বৃষ্টিবিহীন মেঘ ও বাতাসের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে দান বিষয়ে মিথ্যা দর্পকথা কহে, সে বৃষ্টিহীন মেঘ ও বায়ুর তুল্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে দানের বিষয়ে মিথ্যা দর্পকথা কহে, সে বৃষ্টিহীন মেঘ ও বায়ুর তুল্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক দান করবার বিষয়ে বড় বড় কথা বলে অথচ তা করে না, সে এমন কুয়াশা ও বাতাসের মত যার সাথে কোন বৃষ্টি আসে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক দান করবার বিষয়ে বড় বড় কথা বলে অথচ তা করে না, সে এমন কুয়াশা ও বাতাসের মত যার সাথে কোন বৃষ্টি আসে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা উপহার দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করে তারা বর্ষণহীন মেঘ ও বাতাসের মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে সব লোকরা উপহার দেবে বলে প্রতিশ্রুতি দেয় কিন্তু তা পালন করে না তারা হল সেই সব মেঘ বা হাওয়ার মতো যা বৃষ্টি আনে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে দান বিষয়ে মিথ্যা অহঙ্কারের কথা বলে, সে বৃষ্টিহীন মেঘ ও বায়ুর মতো।