Proverbs 25:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সঙ্কটের সময়ে বিশ্বাসঘাতকের উপর ভরসা ভাঙ্গ দাঁত ও বিকল পায়ের মত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সংকটকালে বিশ্বাসঘাতকের উপর নির্ভর করা ভাঙা দাঁত বা খোঁড়া পায়ের উপর নির্ভর করার মতো বিষয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সঙ্কটের সময়ে বিশ্বাসঘাতকের উপর ভরসা ভগ্ন দন্ত ও বিকল চরণের তুল্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সঙ্কটের সময়ে বিশ্বাসঘাতকের উপর ভরসা ভগ্ন দন্ত ও বিকল চরণের তুল্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিপদের সময় অবিশ্বস্ত লোকের উপর নির্ভর করা খারাপ দাঁত ও খোঁড়া পায়ের মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিপদের সময় অবিশ্বস্ত লোকের উপর ভরসা করা খারাপ দাঁত ও খোঁড়া পায়ের মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিপদের সময় অবিশ্বস্ত লোকের উপর নির্ভর করা যেন নড়া দাঁতে চিবানো কিম্বা খোঁড়া পায়ে হাঁটার চেষ্টা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিপদের সময় কখনও মিথ্যাবাদীর ওপর নির্ভর কোরো না| সে হল একটা নড়বড়ে দাঁত বা একটি টলমলে পায়ের মতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিপদের দিনের বিশ্বাসঘাতকের উপর ভরসা ভাঙ্গা দাঁত ও পিছলে যাওয়া পায়ের মতো।