Proverbs 25:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে বিষণ্ন অন্তরের কাছে গজল গান করে, সে যেন শীতকালে কাপড় ছাড়ে, ক্ষতস্থানের উপরে অম্লরস দেয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যার অন্তর ভারাক্রান্ত, তার কাছে যে গান গায় সে সেই মানুষটির মতো, যে শীতকালে অন্যের কাপড় কেড়ে নেয়, বা ক্ষতস্থানে সিরকা ঢেলে দেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে বিষণ্ণচিত্তের নিকটে গীত গান করে, সে যেন শীতকালে বস্ত্র ছাড়ে, সোরার উপরে অম্লরস দেয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে বিষণ্নচিত্তের নিকটে গীত গান করে, সে যেন শীতকালে বস্ত্র ছাড়ে, সোরার উপরে অম্লরস দেয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যার মন খারাপ তার কাছে যে গান করে সে এমন লোকের মত যে শীতের দিনে কাপড় খুলে ফেলে কিম্বা সোডার উপরে সির্কা দেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যার মন খারাপ তার কাছে যে গজল করে সে এমন লোকের মত যে শীতের দিনে কাপড় খুলে ফেলে কিংবা সোডার উপরে সিরকা দেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিষণ্ণচিত্ত ব্যক্তির কাছে গান গাওয়া শীতের দিনে গায়ের কাপড় কেড়ে নেওয়া কিম্বা কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মত যন্ত্রণাদায়ক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন শোকার্ত মানুষকে আনন্দের গান শোনানো হল একটি শীতের দিনে লোকদের গা থেকে বস্ত্র কেড়ে নেওয়ার মতো, যারা শীতে জমে যাচ্ছে| এ হলো যেন সোডার সাথে অম্ল রস মেশানো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে বিষন্নচিত্তের কাছে গীত গান করে, সে যেন শীতকালে কাপড় ছাড়ে, ক্ষতর উপরে অম্লরস দেয়।