Proverbs 25:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তা করলে তা হবে তার মাথায় জ্বলন্ত অঙ্গার রাশি করে রাখার মত, আর মাবুদ তোমাকে পুরস্কার দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরকম করলে, তুমি তার মাথায় জ্বলন্ত কয়লার স্তূপ চাপিয়ে দেবে ও সদাপ্রভু তোমাকে পুরস্কৃত করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তুমি তাহার মস্তকে জ্বলন্ত অঙ্গার রাশি করিয়া রাখিবে, আর সদাপ্রভু তোমাকে পুরস্কার দিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তুমি তাহার মস্তকে জ্বলন্ত অঙ্গার রাশি করিয়া রাখিবে, আর সদাপ্রভু তোমাকে পুরস্কার দিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা করলে তুমি তার মাথায় জ্বলন্ত কয়লা গাদা করে রাখবে, আর সদাপ্রভু তোমাকে পুরস্কার দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা করলে তুমি তার মাথায় জ্বলন্ত কয়লা গাদা করে রাখবে, আর মাবুদ তোমাকে পুরস্কার দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে সে লজ্জা ও অনুতাপের আগুনে জ্বলবে এবং প্রভু তোমাকে দেবেন পুরস্কার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি এরকম করলে সে লজ্জা পাবে| সেটা হবে যেন তার মাথায় জ্বলন্ত কয়লা রাখার মত এবং প্রভু তোমাকে শত্রুর সঙ্গে ভাল ব্যবহার করার জন্য পুরস্কৃত করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তুমি এই রকম করে তুমি তাকে লজ্জিত করবে এবং সদাপ্রভু তোমাকে পুরষ্কার দেবেন।