Proverbs 25:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঘোলা পানির আধার ও মলিন ফোয়ারা যেরূপ, দুষ্টের সম্মুখে বিচলিত ধার্মিক তদ্রূপ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুষ্টদের হাতে যারা নিজেদের সঁপে দেয়, সেই ধার্মিকেরা ঘোলাটে জলের উৎস বা দূষিত কুয়োর মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঘোলা জলের আকর ও মলিন উনুই যেরূপ, দুষ্টের সম্মুখে বিচলিত ধার্ম্মিক তদ্রূপ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঘোলা জলের আকর ও মলিন উনুই যেরূপ, দুষ্টের সম্মুখে বিচলিত ধার্মিক তদ্রূপ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঘোলা করে ফেলা আর দূষিত করা ফোয়ারার জল যেমন, দুষ্ট লোকের দরুন পাপে পড়া ঈশ্বরভক্ত লোক তেমনি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঘোলা করে ফেলা আর দূষিত করা ঝর্ণার পানি যেমন, দুষ্ট লোকের দরুন গুনাহে পড়া আল্লাহ্ভক্ত লোক তেমনি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সৎ লোক যখন দুর্জনের কথামত চলে, তখন সে হয় পাঁকে ভরা কূপ ও দূষিত জলধারার মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কোন ভালো মানুষ দুর্বল হয়ে পড়ে কোন মন্দ লোককে অনুসরণ করে তা হবে পরিষ্কার জল দূষিত হয়ে যাওয়ার মতো ব্যাপার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নোংরা ঝরনা ও ধ্বংস হয়ে যাওয়া উত্স, দুষ্টের সামনে টলমান ধার্মিক সেরকম।