Proverbs 25:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে নিজের রূহ্‌ দমন না করে, সে এমন নগরের মত, যা ভেঙ্গে গেছে, যার প্রাচীর নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যার আত্মসংযমের অভাব আছে সে এমন এক নগরের মতো, যেখানকার প্রাচীরগুলি ভেঙে গিয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে আপন আত্মা দমন না করে, সে এমন নগরের তুল্য, যাহা ভাঙ্গিয়া গিয়াছে, যাহার প্রাচীর নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে আপন আত্মা দমন না করে, সে এমন নগরের তুল্য, যাহা ভাঙ্গিয়া গিয়াছে, যাহার প্রাচীর নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক নিজেকে দমন করতে পারে না সে এমন শহরের মত যার দেয়াল ভেংগে ফেলা হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক নিজেকে দমন করতে পারে না সে এমন শহরের মত যার দেয়াল ভেংগে ফেলা হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে ব্যক্তি আত্মসংমে অক্ষম, সে এমন এক নগরের তুল্য যার প্রাচীর হয়েছে বিধ্বস্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে মানুষ নিজেকে সামলাতে পারে না সে হল সেই শহরের মতো যার প্রাচীর ভেঙে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একজন লোক যার আত্মসংযম নেই সে এমন এক শহরের মতো যা ভেঙে গিয়েছে এবং যার পাঁচিল নেই।