Proverbs 25:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা বরং এই ভাল যে, তোমাকে বলা যাবে, ‘এখানে উঠে এসো’; কিন্তু তোমার চোখ যাঁকে দর্শন করেছে, সেই অধিপতির সাক্ষাতে অপদস্থ হওয়া তোমার পক্ষে ভাল নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর গণ্যমান্য ব্যক্তিদের সামনে তোমাকে খেলো করার চেয়ে ভালো হয়, যদি তিনি তোমাকে বলেন, “এখানে উঠে এসো।” তুমি স্বচক্ষে যা দেখেছ
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা বরং ইহা ভাল যে, তোমাকে বলা যাইবে, ‘এখানে উঠিয়া এস’; কিন্তু তোমাক চক্ষু যাঁহাকে দর্শন করিয়াছে, সেই অধিপতির সাক্ষাতে নীচীকৃত হওয়া তোমার পক্ষে ভাল নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা বরং ইহা ভাল যে, তোমাকে বলা যাইবে, ‘এখানে উঠিয়া আইস’; কিন্তু তোমার চক্ষু যাঁহাকে দর্শন করিয়াছে, সেই অধিপতির সাক্ষাতে নীচীকৃত হওয়া তোমার পক্ষে ভাল নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ তুমি যেমন আগে হতে দেখেছ সেইভাবে উঁচু পদের লোকের সামনে নীচু হওয়ার চেয়ে বরং তোমাকে বলা ভাল, “এখানে উঠে আসুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ তুমি যেমন আগে হতে দেখেছ সেইভাবে উঁচু পদের লোকের সামনে নীচু হওয়ার চেয়ে বরং তোমাকে বলা ভাল, “এখানে উঠে আসুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাছে তোমাকে সবার সামনে নীচের আসনে বসান হয় এবং তুমি অপমানিত হও। তার চেয়ে বরং নীচের আসন থেকে উচ্চাসনে বসার আহ্বান পাওয়া ভাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নিজে থেকে রাজার কাছে গিয়ে অন্য লোকের সামনে অপমানিত হওয়ার থেকে রাজার আমন্ত্রণ পেয়ে তার কাছে যাওয়া অনেক ভাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ বরং এটা ভাল যে, তোমাকে বলা যাবে, এখানে উঠে এস, কিন্তু তোমার চোখ যাঁকে দেখেছো সে অধিপতির সামনে নীচু হওয়া তোমার পক্ষে ভাল নয়।