Proverbs 26:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেমন তীরন্দাজ সকলকে ক্ষতবিক্ষত করে, তেমনি সেই ব্যক্তি, যে হীনবুদ্ধিকে বেতন দেয়, আর যে পথের লোককে বেতন দেয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনো মূর্খকে বা পথিককে যে ভাড়া খাটায় সে সেই তিরন্দাজের মতো যে এলোমেলোভাবে মানুষকে আঘাত করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেমন ধনুর্দ্ধর সকলকে ক্ষতবিক্ষত করে, তেমনি সেই ব্যক্তি, যে হীনবুদ্ধিকে বেতন দেয়, আর যে পথের লোককে বেতন দেয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেমন ধনুর্ধর সকলকে ক্ষতবিক্ষত করে, তেমনি সেই ব্যক্তি, যে হীনবুদ্ধিকে বেতন দেয়, আর যে পথের লোককে বেতন দেয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একজন ধনুকধারী যেমন এলোপাতাড়ি তীর ছুঁড়ে সকলকে ক্ষতবিক্ষত করে, তেমনি সেই লোক, যে বিবেচনাহীনকে কিম্বা পথের লোককে কাজে লাগায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একজন ধনুকধারী যেমন এলোপাতাড়ি তীর ছুঁড়ে সকলকে ক্ষতবিক্ষত করে, তেমনি সেই লোক, যে বিবেচনাহীনকে কিংবা পথের লোককে কাজে লাগায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাস্তা থেকে কোন মূর্খ বা মাতালকে ধরে এনে যে কাজে লাগায়, সে আনাড়ী তীরন্দাজের মত সকলকেই আহত করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন মূর্খকে বা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একজন মাতালকে ভাড়া করা বিপজ্জনক| তুমি জানো না কে আঘাত পেয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে নির্বোধ এবং পথ চলতি লোককে, যে শুধু আসে এবং চলে যায়, কাজে নিযুক্ত করে ও বেতন দেয়, সে সকলকে আহত করে।