Proverbs 26:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি কি নিজের দৃষ্টিতে জ্ঞানবান লোক দেখছ? তার চেয়ে বরং হীনবুদ্ধির বিষয়ে বেশি প্রত্যাশা আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমন মানুষদের কি দেখেছ যারা নিজেদের দৃষ্টিতে জ্ঞানবান? তাদের চেয়ে মূর্খের জীবনে অনেক বেশি আশা আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি কি নিজের দৃষ্টিতে জ্ঞানবান লোক দেখিতেছ? তাহা অপেক্ষা, বরং হীনবুদ্ধির বিষয়ে অধিক প্রত্যাশা আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি কি নিজের দৃষ্টিতে জ্ঞানবান লোক দেখিতেছ? তাহা অপেক্ষা, বরং হীনবুদ্ধির বিষয়ে অধিক প্রত্যাশা আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি কি এমন লোককে দেখেছ যে তার নিজের চোখে জ্ঞানী? তার চেয়ে বরং বিবেচনাহীনের বিষয়ে আশা আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি কি এমন লোককে দেখেছ যে তার নিজের চোখে জ্ঞানী? তার চেয়ে বরং বিবেচনাহীনের বিষয়ে আশা আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বুদ্ধিহীন হয়েও যে নিজেকে বুদ্ধিমান মনে করে, তার চেয়ে আর বড় নির্বোধ আর কেউ নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে ব্যক্তি নিজেকে জ্ঞানী মনে করে সে যদি তা না হয় তাহলে সে মূর্খেরও অধম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি কি নিজের চোখে জ্ঞানবান লোক দেখছ? তার থেকে বরং নির্বোধের বিষয়ে বেশী আশা আছে।