Proverbs 26:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সাত জন সুবিচারসিদ্ধ উত্তরদাতার চেয়ে অলস নিজের দৃষ্টিতে বেশি জ্ঞানবান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা বুদ্ধিপূর্বক উত্তর দেয় সেই সাতজন লোকের চেয়েও অলস নিজের দৃষ্টিতে বেশি জ্ঞানবান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সুবিচারসিদ্ধ উত্তরকারী সাত জন অপেক্ষা অলস নিজের দৃষ্টিতে অধিক জ্ঞানবান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সুবিচারসিদ্ধ উত্তরদাতা সাত জন অপেক্ষা অলস নিজের দৃষ্টিতে অধিক জ্ঞানবান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা চিন্তা-ভাবনা করে উত্তর দেয় তেমন সাতজন লোকের চেয়ে অলস নিজেকে জ্ঞানী বলে মনে করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা চিন্তা-ভাবনা করে জবাব দেয় তেমন সাতজন লোকের চেয়ে অলস নিজেকে জ্ঞানী বলে মনে করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অলস নিজেকে সাতজন বিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তির চেয়েও বুদ্ধিমান মনে করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন অলস লোক নিজেকে সাতজন চতুর লোক যারা তাদের ভাবনার জন্য যুক্তি দেখাতে পারে, তাদের চেয়ে বেশী জ্ঞানী বলে বিবেচনা করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুবিচারসিদ্ধ উত্তরকারী সাত জনের থেকে অলস নিজের চোখে অনেক জ্ঞানবান।