Proverbs 26:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে জন পথে যেতে যেতে অন্যের ঝগড়ায় নাক গলায়, সে কুকুরের কান ধরে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে অন্যদের বিবাদে নাক গলায় সে এমন একজনের মতো যে কান ধরে দলছুট কুকুরকে পাকড়াও করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে জন পথে যাইতে যাইতে আপনার অসম্পর্কীয় বিবাদে রুষ্ট হয়, সে কুকুরের কাণ ধরে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে জন পথে যাইতে যাইতে আপনার অসমপর্কীয় বিবাদে রুষ্ট হয়, সে কুকুরের কান ধরে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পথে যেতে যেতে যে লোক অন্যের ঝগড়ার মধ্যে নিজের নাক গলায়, সে এমন লোকের মত যে কুকুরের কান ধরে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পথে যেতে যেতে যে লোক অন্যের ঝগড়ার মধ্যে নিজের নাক গলায়, সে এমন লোকের মত যে কুকুরের কান ধরে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাস্তার কুকুরের কান ধরে টানা যেমন বোকামি অন্যের ঝগড়ায় মাথা গলানোও ঠিক তেমনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুজন মানুষের ঝগড়ার মাঝখানে নাক গলাতে যাওয়া বিপজ্জনক| ওটি পাশ দিয়ে চলে যাওয়া একটি কুকুরের কান ধরে টানার মতো ব্যাপার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে জন পথে যেতে যেতে নিজের সঙ্গে সম্পর্কবিহীন বিবাদে রুষ্ট হয়, সে কুকুরের কান ধরে।