Proverbs 26:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেমন জ্বলন্ত অঙ্গারের পক্ষে অঙ্গার ও আগুনের পক্ষে কাঠ, তেমনি বিবাদের আগুন জ্বালাবার পক্ষে বিবাদী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জ্বলন্ত অঙ্গারের ক্ষেত্রে কাঠকয়লা যেমন ও আগুনের ক্ষেত্রে কাঠ যেমন, বিবাদে ইন্ধন জোগানোর ক্ষেত্রে কলহপ্রিয় মানুষও তেমন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেমন জ্বলন্ত অঙ্গারের পক্ষে অঙ্গার ও অগ্নির পক্ষে কাষ্ঠ, তেমনি বিবাদানল জ্বালাইবার পক্ষে বিবাদী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেমন জ্বলন্ত অঙ্গারের পক্ষে অঙ্গার ও অগ্নির পক্ষে কাষ্ঠ, তেমনি বিবাদানল জ্বালাইবার পক্ষে বিবাদী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জ্বলন্ত কয়লার মধ্যে আরও কয়লা দিলে আর আগুনের মধ্যে আরও কাঠ দিলে যেমন হয়, তেমনি হয় ঝগড়ার আগুন জ্বালিয়ে তুলবার জন্য ঝগড়াটে লোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জ্বলন্ত কয়লার মধ্যে আরও কয়লা দিলে আর আগুনের মধ্যে আরও কাঠ দিলে যেমন হয়, তেমনি হয় ঝগড়ার আগুন জ্বালিয়ে তুলবার জন্য ঝগড়াটে লোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাঠ ও কয়লা যেমন আগুন জ্বালিয়ে রাখে ঝগড়াটে লোক তেমনি বিবাদ জীইয়ে রাখে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কাঠকয়লা যেমন কয়লাকে জ্বলতে সাহায্য করে, কাঠ যেমন আগুনকে জিইয়ে রাখে ঠিক তেমনই যারা সমস্যা সৃষ্টি করে তারা তর্ককে বাঁচিয়ে রাখে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন জ্বলন্ত অঙ্গারের পক্ষে কয়লা ও আগুনের জন্য কাঠ, তেমনি ঝগড়ায় আগুন জ্বালাবার জন্য ঝগড়াটে।