Proverbs 26:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার কথা মিষ্টি হলেও তাকে বিশ্বাস করো না, কারণ তার অন্তরে সাতটা ঘৃণ্য বস্তু থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদিও তাদের কথাবার্তা মনোমোহিনী, তাদের বিশ্বাস কোরো না, কারণ তাদের অন্তর সাতটি জঘন্য বিষয়ে পরিপূর্ণ হয়ে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার রব মধুময় হইলে তাহাকে বিশ্বাস করিও না, কারণ তাহার হৃদয়মধ্যে সাতটা ঘৃণার্হ বস্তু থাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার রব মধুময় হইলে তাহাকে বিশ্বাস করিও না, কারণ তাহার হৃদয়মধ্যে সাতটা ঘৃণার্হ বস্তু থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার কথা মিষ্টি হলেও বিশ্বাস কোরো না, কারণ তার অন্তরের মধ্যে আছে সাতটা ঘৃণার জিনিস।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার কথা মিষ্টি হলেও বিশ্বাস কোরো না, কারণ তার অন্তরের মধ্যে আছে সাতটা ঘৃণার জিনিস।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার মিষ্টি কথায় বিশ্বাস করো না, কারণ তার অন্তর জঘন্য বিদ্বেষে পরিপূর্ণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে হয়তো তোমার সঙ্গে সদয় হয়ে কথা বলবে, কিন্তু তাকে বিশ্বাস কোরো না| তার মন দুর্বুদ্ধিতে ভরা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার আওয়াজ মধুর মত হলে তাকে বিশ্বাস কোরো না, কারণ তার হৃদয়ের মধ্যে সাতটা ঘৃণার বস্তু থাকে।