Proverbs 27:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে ভোরে উঠে উচ্চৈঃস্বরে নিজের বন্ধুকে দোয়া করে, তা তার পক্ষে বদদোয়ারূপে গণিত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি কেউ ভোরবেলায় তাদের প্রতিবেশীকে জোর গলায় আশীর্বাদ করে, তবে তা অভিশাপরূপেই গণ্য হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে ভোরে উঠিয়া উচ্চৈঃস্বরে আপন বন্ধুকে আশীর্ব্বাদ করে, তাহা তাহার পক্ষে অভিশাপরূপে গণিত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে ভোরে উঠিয়া উচ্চৈঃস্বরে আপন বন্ধুকে আশীর্বাদ করে, তাহা তাহার পক্ষে অভিশাপরূপে গণিত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক ভোরে উঠে চেঁচিয়ে তার প্রতিবেশীকে আশীর্বাদ করে তা অভিশাপ বলেই ধরে নিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক খুব ভোরে উঠে চেঁচিয়ে তার প্রতিবেশীকে দোয়া করে তা বদদোয়া বলেই ধরে নিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অসময়ে উচ্চকন্ঠে বন্ধুকে সম্ভাষণ জ্ঞাপন অভিসম্পাতের নামান্তর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভোর বেলা চিৎকার করে, “সুপ্রভাত” বলে সম্ভাষণ জানিয়ে তোমার প্রতিবেশীদের জাগিয়ে তুলো না! সে এটাকে আশীর্বাদ না ভেবে অভিশাপ ভাববে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে ভোরে উঠে উচ্চস্বরে নিজের বন্ধুকে আশীর্বাদ করে, তা তার পক্ষে অভিশাপরূপে ধরা হয়।