Proverbs 27:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে সেই স্ত্রীকে থামায়, সে বাতাস থামায়, এবং তার ডান হাত তেল ধরে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাকে সংযত করার অর্থ বাতাসকে সংযত করা বা হাতের মুঠোয় তেল ধরে রাখা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে সেই স্ত্রীকে লুকায়, সে বাতাস লুকায়, এবং তাহার দক্ষিণ হস্ত তৈল ধরে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে সেই স্ত্রীকে লুকায়, সে বাতাস লুকায়, এবং তাহার দক্ষিণ হস্ত তৈল ধরে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাতাস যেমন লুকানো যায় না, আর ডান হাত দিয়ে লাগানো সুগন্ধি তেলের গন্ধ যেমন লুকানো যায় না, তেমনি ঝগড়াটে স্ত্রীকেও লুকানো যায় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাতাস যেমন লুকানো যায় না, আর ডান হাত দিয়ে লাগানো খোশবু তেলের গন্ধ যেমন লুকানো যায় না, তেমনি ঝগড়াটে স্ত্রীকেও লুকানো যায় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঝড় যেমন থামানো যায় না হাতের মুঠোয় যেমন তেল ধরে রাখা যায় না,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ ধরণের স্ত্রীলোককে থামাতে যাওয়া হাওয়ার গতি রোধ করবার চেষ্টা করবার মতো| এ হল অনেকটা হাত দিয়ে তেল মুঠো করে ধরার চেষ্টা করবার মতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে সেই স্ত্রীকে লুকায়, সে বাতাস লুকায় এবং তার ডান হাত তেল ধরে।