Proverbs 27:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে ডুমুর গাছ রাখে, সে তার ফল খাবে; যে তার প্রভুর সেবা করে, সে সম্মানিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে ডুমুর গাছ পাহারা দেয় সে তার ফল খাবে, যারা তাদের প্রভুকে রক্ষা করে তারা সম্মানিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে ডুমুর গাছ রাখে, সে তাহার ফল খাইবে; যে আপন প্রভুর সেবা করে, সে সম্মানিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে ডুমুর গাছ রাখে, সে তাহার ফল খাইবে; যে আপন প্রভুর সেবা করে, সে সম্মানিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক ডুমুর গাছের যত্ন নেয় সে তার ফল খাবে; যে তার মনিবের সেবা করে সে সম্মানিত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক ডুমুর গাছের যত্ন নেয় সে তার ফল খাবে; যে তার মালিকের সেবা করে সে সম্মানিত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ডুমুর গাছের যত্ন যে করে সে তার ফল ভোগ করে যে ভৃত্য মনিবের সেবাযত্ন করে সে সম্মানিত হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে মানুষ ডুমুর গাছের যত্ন নেয় সে তার ফলও ভোগ করে| এই ভাবেই, যে ব্যক্তি তার প্রভুর সেবা করে, সে তার জন্য পুরস্কৃত হবে| তার মনিব তার দেখাশোনার ভার নেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে ডুমুর গাছ রাখে, সে তার ফল খাবে; যে নিজের প্রভুর সেবা করে, সে সম্মানিত হবে।