Proverbs 27:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পানির মধ্যে যেমন মুখের প্রতিরূপ মুখ, তেমনি মানুষের প্রতিরূপ মানুষের হৃদয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জল যেভাবে মুখমণ্ডল প্রতিফলিত করে, মানুষের জীবনও সেভাবে অন্তর প্রতিফলিত করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জলমধ্যে যেমন মুখের প্রতিরূপ মুখ, তেমনি মনুষ্যের প্রতিরূপ মনুষ্য-হৃদয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জলমধ্যে যেমন মুখের প্রতিরূপ মুখ, তেমনি মনুষ্যের প্রতিরূপ মনুষ্য-হৃদয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জলের মধ্যে যেমন মুখের চেহারা দেখা যায়, তেমনি অন্য একজনের স্বভাব দেখে নিজের স্বভাব বোঝা যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পানির মধ্যে যেমন মুখের চেহারা দেখা যায়, তেমনি অন্য একজনের স্বভাব দেখে নিজের স্বভাব বুঝা যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জলে যেমন নিজের আকৃতি দেখা যায় তেমনি মানুষের অন্তরে তার নিজের প্রকৃতিই প্রতিফলিত হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঠিক যে ভাবে জলের দিকে তাকালে একজন মানুষ নিজের চেহারা দেখতে পায় ঠিক সে ভাবেই একজন মানুষের মনের দিকে তাকালে তার স্বরূপ চেনা যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জলের মধ্যে যেমন মুখের প্রতিরূপ মুখ, তেমনি মানুষের প্রতিরূপ মানুষের হৃদয়।