Proverbs 27:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পাতালের ও বিনাশ-স্থানের তৃপ্তি নেই, মানুষের চোখের তৃপ্ত হয় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মৃত্যু ও বিনাশ কখনোই তৃপ্ত হয় না, ও মানুষের চোখও হয় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পাতালের ও বিনাশ-স্থানের তৃপ্তি নাই, মনুষ্যের চক্ষুও তৃপ্ত হয় না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পাতালের ও বিনাশ-স্থানের তৃপ্তি নাই, মনুষ্যের চক্ষুও তৃপ্ত হয় না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মৃতস্থান ও নরকের যেমন কখনও তৃপ্তি হয় না, তেমনি মানুষের চোখেরও তৃপ্তি হয় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কবর ও দোজখের যেমন কখনও তৃপ্তি হয় না, তেমনি মানুষের চোখেরও তৃপ্তি হয় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মৃত্যু ও ধ্বংসের যেমন শেষ নেই, মানুষের বাসনারও তেমনি অন্ত নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মানুষের বাসনা কখনও পরিতৃপ্ত হয় না, একই রকম ভাবে, মৃত্যু ও ধ্বংসের স্থল তাদের কাছে ইতিমধ্যেই যা আছে তার থেকে সব সময় বেশী চায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পাতালের ও ধ্বংসের জায়গায় তৃপ্তি নেই, মানুষের অভিলাষা তৃপ্ত হয় না।