Proverbs 27:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদিও উখলিতে গমের মধ্যে মুষল দ্বারা অজ্ঞানকে চূর্ণ কর, তবুও তার অজ্ঞানতা দূর হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি যতই মূর্খকে হামানদিস্তায় ফেলে পেষাই করো, মুষল দিয়ে শস্যমর্দন করার মতো তাদের পেষাই করো, তুমি তাদের জীবন থেকে মূর্খতা দূর করতে পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদ্যপি উখলিতে গোমের মধ্যে মুষল দ্বারা অজ্ঞানকে কোট, তথাপি তাহার অজ্ঞানতা দূর হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদ্যপি উখলিতে গমের মধ্যে মুষল দ্বারা অজ্ঞানকে চূর্ণ কর, তথাপি তাহার অজ্ঞানতা দূর হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অসাড়-বিবেক লোককে যদিও শস্যের সংগে হামানদিস্তা দিয়ে গুঁড়া করা হয়, তবুও তার বোকামি তাকে ছেড়ে যাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অসাড়-বিবেক লোককে যদিও শস্যের সংগে হামানদিস্তা দিয়ে গুঁড়া করা হয়, তবুও তার বোকামি তাকে ছেড়ে যাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঢেঁকিতে ফেলে ধানের তুষ ছাড়ানো যায় কিন্তু শত প্রহারেও মূর্খের মূর্খতা ঘুচানো যায় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি একজন মূর্খকে পিষে গুঁড়ো করে ফেললেও কখনও তার বোকামি ঘোচাতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন উখলিতে গোমের মধ্যে মুগুর দিয়ে অজ্ঞানকে কোট, তখন তার অজ্ঞানতা দূর হবে না।