Proverbs 27:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তৃপ্ত প্রাণ মৌচাককেও পদতলে দলিত করে; কিন্তু ক্ষুধার্ত প্রাণের কাছে তিক্ত দ্রব্যগুলোও মিষ্ট।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যার পেট ভরা আছে সে মৌচাকের মধু ঘৃণা করে, কিন্তু ক্ষুধার্ত মানুষের কাছে তেতো জিনিসও মিষ্টি লাগে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৃপ্ত প্রাণ মৌচাক পদতলে দলিত করে; কিন্তু ক্ষুধার্ত্ত প্রাণের কাছে তিক্ত দ্রব্য সকলও মিষ্ট।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৃপ্ত প্রাণ মৌচাক পদতলে দলিত করে; কিন্তু ক্ষুধার্ত প্রাণের কাছে তিক্ত দ্রব্য সকলও মিষ্ট।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যার পেট ভরা সে মধুও অগ্রাহ্য করে, কিন্তু যার খিদে আছে তার কাছে তেতোও মিষ্টি লাগে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যার পেট ভরা সে মধুও অগ্রাহ্য করে, কিন্তু যার খিদে আছে তার কাছে তেতোও মিষ্টি লাগে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পেট ভরা থাকলে মধুও বিস্বাদ লাগে। খিদের মুখে তেতোও মধুর মনে হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তোমার খিদে না থাকে তবে তুমি মধুও খাবে না| কিন্তু যদি তোমার খিদে পায় তবে তুমি যে কোন খাবার, খারাপ খেতে হলেও খাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে মৌচাক পায়ের নিচে দলিত করে; কিন্তু ক্ষুধার্তের কাছে তেতো জিনিস সব মিষ্টি।