Proverbs 27:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সুগন্ধি তেল ও ধূপ চিত্তকে আমোদিত করে, বন্ধুর আন্তরিক পরামর্শজনিত মিষ্টতাও তদ্রূপ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সুগন্ধি ও ধূপ হৃদয়ে আনন্দ নিয়ে আসে, ও বন্ধুর মধুরতা তাদের আন্তরিক পরামর্শ থেকে উৎপন্ন হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সুগন্ধি তৈল ও ধূপ চিত্তকে আমোদিত করে, মিত্রের আন্তরিক মন্ত্রণাজনিত মিষ্টতা তদ্রূপ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সুগন্ধি তৈল ও ধূপ চিত্তকে আমোদিত করে, মিত্রের আন্তরিক মন্ত্রণাজনিত মিষ্টতা তদ্রূপ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সুগন্ধি তেল আর ধূপ মনকে আনন্দ দেয়; ঠিক সেইভাবে বন্ধুর দেওয়া উপদেশ বন্ধুর কাছে মিষ্টি লাগে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খোশবু তেল আর ধূপ মনকে আনন্দ দেয়; ঠিক সেইভাবে বন্ধুর দেওয়া উপদেশ বন্ধুর কাছে মিষ্টি লাগে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আতর ও সুগন্ধি তেলে মন প্রফুল্ল হয়। বাধাবিঘ্ন মনের শান্তি নষ্ট করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একটি সুগন্ধি সৌরভ একজনকে খুশী করতে পারে| কিন্তু একজন ভালো বন্ধু জীবনত্রাণ কারক উপদেশের চেয়েও মিষ্টি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুগন্ধি তেল ও ধূপ হৃদয়কে আনন্দিত করে, কিন্তু বন্ধুর মিষ্টতা তার উপদেশের থেকে ভালো।