Proverbs 28:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে সরল লোকদেরকে কুপথে নিয়ে ভ্রান্ত করে, সে তার নিজের গর্তেই পড়বে; কিন্তু সিদ্ধ লোকেরা মঙ্গলরূপ অধিকার পায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা ন্যায়পরায়ণদের কুপথে পরিচালিত করে তারা নিজেদের ফাঁদেই গিয়ে পড়বে, কিন্তু অনিন্দনীয়রা এক উপযুক্ত উত্তরাধিকার লাভ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে সরল লোকদিগকে কুপথে লইয়া ভ্রান্ত করে, সে নিজের খাতে পতিত হইবে; কিন্তু সিদ্ধ লোকেরা মঙ্গলরূপ অধিকার পায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে সরল লোকদিগকে কুপথে লইয়া ভ্রান্ত করে, সে নিজের খাতে পতিত হইবে; কিন্তু সিদ্ধ লোকেরা মঙ্গলরূপ অধিকার পায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সৎ লোককে যে কুপথে নিয়ে যায় সে তার নিজের গর্তেই পড়বে, কিন্তু যারা নির্দোষ তাদের মংগল হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সৎ লোককে যে কুপথে নিয়ে যায় সে তার নিজের গর্তেই পড়বে, কিন্তু যারা নির্দোষ তাদের উন্নতি হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে সৎ লোককে ভুলিয়ে বিপথে নিয়ে যায়, সে নিজেই নিজের ফাঁদে পড়বে। নিষ্পাপ ব্যক্তি পুরস্কৃত হয় কিন্তু দুরাত্মা সব হারায়। ধনীরা মনে করে তারা খুব জ্ঞানবান কিন্তু গরীব হলেও মানুষ চেনার ক্ষমতা যার আছে ধনীদের চাতুরী সে ধরে ফেলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন মন্দ লোক একজন ভাল লোককে সংকটে ফেলবার পরিকল্পনা করতে পারে, কিন্তু সে তার নিজের ফাঁদে নিজেই পড়বে| ভাল লোকের ভালই হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে সরলদের কে খারাপ পথে নিয়ে ভ্রান্ত করে, সে নিজের গর্তে নিজে পড়বে; কিন্তু সাধুরা মঙ্গলের অধিকার পায়।