Proverbs 28:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধার্মিকদের উল্লাসে মহাগৌরব হয়, কিন্তু দুষ্টদের উন্নতি হলে লোকদের খুঁজে পাওয়া ভার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধার্মিকেরা যখন বিজয়ী হয়, তখন মহোল্লাস হয়; কিন্তু দুষ্টেরা যখন ক্ষমতাসীন হয়, তখন মানুষ আড়ালে গিয়ে লুকায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধার্ম্মিকদের উল্লাসে মহাগৌরব হয়, কিন্তু দুষ্টদের উন্নতি হইলে লোকদের খুঁজিয়া পাওয়া ভার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধার্মিকদের উল্লাসে মহাগৌরব হয়, কিন্তু দুষ্টদের উন্নতি হইলে লোকদের খুঁজিয়া পাওয়া ভার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরভক্ত লোকদের হাতে ক্ষমতা গেলে সকলের মংগল হয়, কিন্তু দুষ্টদের হাতে ক্ষমতা গেলে লোকদের খুঁজে পাওয়া যায় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ভক্ত লোকদের হাতে ক্ষমতা গেলে সকলের উপকার হয়, কিন্তু দুষ্টদের হাতে ক্ষমতা গেলে লোকদের খুঁজে পাওয়া যায় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সজ্জনেরা কর্তৃত্ব লাভ করলে মানুষের মনে আশা ও আনন্দের সঞ্চার হয়, কিন্তু দুষ্টেরা ক্ষমতা লাভ করলে লোকে ভীতসন্ত্রস্ত হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভালো লোক নেতা হলে সকলেই সুখী হয় কিন্তু মন্দ লোককে নেতা নির্বাচন করলে সব লোক লুকিয়ে পড়ে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধার্ম্মিকদের আনন্দে মহাগৌরব হয়, কিন্তু দুষ্টদের উন্নতি হলেও লোকদের দেখতে পাওয়া যায় না।