Proverbs 28:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে নিজের সমস্ত অধর্ম ঢেকে রাখে, সে কৃতকার্য হবে না; কিন্তু যে তা স্বীকার করে ত্যাগ করে, সে করুণা পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা নিজেদের পাপগুলি লুকায় তারা উন্নতি লাভ করতে পারে না, কিন্তু যারা সেগুলি স্বীকার ও ত্যাগ করে তারা দয়া লাভ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে আপন অধর্ম্ম সকল ঢাকে, সে কৃতকার্য্য হইবে না; কিন্তু যে তাহা স্বীকার করিয়া ত্যাগ করে, সে করুণা পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে আপন অধর্ম সকল ঢাকে, সে কৃতকার্য হইবে না; কিন্তু যে তাহা স্বীকার করিয়া ত্যাগ করে, সে করুণা পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক নিজের পাপ গোপন করে তার উন্নতি হয় না, কিন্তু যে তা স্বীকার করে ত্যাগ করে সে করুণা পায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক নিজের গুনাহ্‌ গোপন করে তার উন্নতি হয় না, কিন্তু যে তা স্বীকার করে ত্যাগ করে সে মমতা পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে নিজের পাপ গোপন করে সে কখনও প্রতিষ্ঠা লাভ করতে পারে না, কিন্তু যে পাপ স্বীকার করে পরমেশ্বর তারপ্রতি কৃপা করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে ব্যক্তি পাপ গোপন করে সে কখনও সফল হয় না| কিন্তু যে ব্যক্তি তার অন্যায় স্বীকার করে তা থেকে বিরত হয় সেই ঈশ্বরের করুণা পায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে নিজের অধর্ম্ম সব ঢেকে রাখে, সে কৃতকার্য্য হইবে না; কিন্তু যে তা স্বীকার করে ত্যাগ করে, সে করুণা পাবে।