Proverbs 28:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সুখী সেই ব্যক্তি, যে সর্বদা ভয় রাখে; কিন্তু যে অন্তর কঠিন করে, সে বিপদে পড়বে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধন্য তারাই যারা সবসময় ঈশ্বরের সামনে ভীত হয়, কিন্তু যারা তাদের হৃদয় কঠোর করে তারা বিপদে পড়বে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধন্য সেই ব্যক্তি, যে সর্ব্বদা ভয় রাখে; কিন্তু যে হৃদয় কঠিন করে, সে বিপদে পড়িবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধন্য সেই ব্যক্তি, যে সর্বদা ভয় রাখে; কিন্তু যে হৃদয় কঠিন করে, সে বিপদে পড়িবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক অন্যায় করতে সব সময় ভয় করে সে ধন্য, কিন্তু যে তার অন্তরকে কঠিন করে এবং অন্যায় করতে ভয় করে না সে বিপদে পড়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধন্য সে লোক যে অন্যায় করতে সব সময় ভয় করে, কিন্তু যে তার অন্তরকে কঠিন করে এবং অন্যায় করতে ভয় করে না সে বিপদে পড়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে নিজের আচরণ সম্বন্ধে সচেতন থাকে সে সুখী হয়, অন্যথায় সে ধ্বংস হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে ব্যক্তি প্রভুকে শ্রদ্ধা করে সে তার আশীর্বাদ পায়| কিন্তু যে ব্যক্তি প্রভুকে ভক্তি করবে না বলে জেদ ধরে থাকে তাকে সমস্যায় পড়তে হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধন্য সেই ব্যক্তি, যে সব দিন মন্দ কাজ করতে ভয় করে; কিন্তু যে হৃদয় কঠিন করে, সে বিপদে পড়বে।