Proverbs 28:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেমন গর্জনকারী সিংহ ও পর্যটনকারী ভল্লুক, তেমনি দীনহীন লোকের উপরে নিষ্ঠুর শাসনকর্তা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অসহায় প্রজাদের উপর কর্তৃত্বকারী দুষ্ট শাসক গর্জনকারী সিংহ বা আক্রমণকারী ভালুকের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেমন গর্জ্জনকারী সিংহ ও পর্য্যটনকারী ভল্লুক, তেমনি দীনহীন প্রজার উপরে দুষ্ট শাসনকর্ত্তা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেমন গর্জনকারী সিংহ ও পর্যটনকারী ভল্লুক, তেমনি দীনহীন প্রজার উপরে দুষ্ট শাসনকর্তা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গর্জনকারী সিংহ আর আক্রমণকারী ভাল্লুক যেমন, তেমনি সেই দুষ্ট লোক যে অসহায় লোকদের শাসনকর্তা হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গর্জনকারী সিংহ আর আক্রমণকারী ভল্লুক যেমন, তেমনি সেই দুষ্ট লোক যে অসহায় লোকদের শাসনকর্তা হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অত্যাচারী শাসক গর্জনকারী সিংহ ও আক্রমণোদ্যত ভালুকের মতই হিংস্র। এদের কাছে গরীব লোকেরা অসহায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন একজন দুষ্ট শাসক অসহায় লোকদের ওপর শাসন করে তখন সে হয়ে ওঠে একটি হিংস্র ভালুক বা একটি সিংহের মত যে যুদ্ধ করতে প্রস্তুত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন গর্জনকারী সিংহ ও পর্যটনকারী ভল্লুক, তেমনি দীনহীন প্রজার উপরে দুষ্ট শাসনকর্ত্তা।