Proverbs 28:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে শাসক হীনবুদ্ধি, সে আবার বড় জুলুমবাজ; কিন্তু যে লোভ ঘৃণা করে, সেই দীর্ঘজীবী হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অত্যাচারী শাসক অবৈধ জুলুম চালায়, কিন্তু যিনি অসৎ উপায়ে অর্জিত লাভ ঘৃণা করেন তিনি সুদীর্ঘকাল ধরে রাজত্ব করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে অধ্যক্ষ হীনবুদ্ধি, সে আবার বড় উপদ্রবী; কিন্তু যে লোভ ঘৃণা করে, সেই দীর্ঘজীবী হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে অধ্যক্ষ হীনবুদ্ধি, সে আবার বড় উপদ্রবী; কিন্তু যে লোভ ঘৃণা করে, সেই দীর্ঘজীবী হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে শাসনকর্তার বিচারবুদ্ধি নেই সে ভীষণ অত্যাচার করে; যে শাসনকর্তা লোভ ঘৃণা করে সে অনেক দিন বেঁচে থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে শাসনকর্তার বিচারবুদ্ধি নেই সে ভীষণ জুলুম করে; যে শাসনকর্তা লোভ ঘৃণা করে সে অনেক দিন বেঁচে থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নির্বোধ শাসক নিষ্ঠুর ও অত্যাচারী হয়, কিন্তু যে শাসক দুর্নীতি ঘৃণাকরে তার শাসন দীর্ঘস্থায়ী হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে শাসক জ্ঞানী নয় তিনি তাঁর অধীনস্থ মানুষদের আঘাত করবেন| কিন্তু যে শাসক সৎ এবং ঠকানোকে ঘৃণা করেন তিনি দীর্ঘদিন রাজত্ব করবেন.
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে অধ্যক্ষের বুদ্ধির অভাব, সে নিষ্ঠুর অত্যাচারী; কিন্তু যে লোভ ঘৃণা করে, সে দীর্ঘজীবী হবে।