Proverbs 28:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে সিদ্ধভাবে চলে, সে রক্ষা পাবে; কিন্তু যে বিপথগামী বাঁকা পথে চলে, সে গর্তের মধ্যে পড়বে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যার চলন অনিন্দনীয় সে সুরক্ষিত থাকে, কিন্তু যার জীবনযাত্রার ধরন উচ্ছৃঙ্খল সে খাদে গিয়ে পড়বে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে সিদ্ধভাবে চলে, সে রক্ষা পাইবে; কিন্তু যে বক্রগামী দুই পথে চলে, সে একটায় পতিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে সিদ্ধভাবে চলে, সে রক্ষা পাইবে; কিন্তু যে বক্রগামী দুই পথে চলে, সে একটায় পতিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যার চলাফেরা নির্দোষ সে নিরাপদে থাকে, কিন্তু যে লোক বাঁকা পথে চলে সে হঠাৎ পড়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যার চলাফেরা নির্দোষ সে নিরাপদে থাকে, কিন্তু যে লোক বাঁকা পথে চলে সে হঠাৎ পড়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে ন্যায পথে চলে সে উদ্ধার পাবে কিন্তু যে অসৎ পথ অবলম্বন করে সে গভীর সঙ্কটে পড়বে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি একজন মানুষ সঠিক পথে থাকে তবে সে নিরাপদে থাকবে| কিন্তু যে মন্দ হবে সে তার ক্ষমতা হারাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে ন্যায়ের পথে চলে, সে রক্ষা পাবে; কিন্তু যে বিপথগামী দুই পথে চলে, সে একটায় পড়বে।