Proverbs 28:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বিশ্বস্ত লোক অনেক দোয়া পাবে; কিন্তু যে ধনবান হবার জন্য শীঘ্র করে, সে দণ্ডিত হবেই হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিশ্বস্ত লোক প্রচুর আশীর্বাদ লাভ করবে, কিন্তু যে ধনবান হওয়ার জন্য আগ্রহী হয় সে অদণ্ডিত থাকবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিশ্বস্ত লোক অনেক আশীর্ব্বাদ পাইবে; কিন্তু যে ধনবান হইবার জন্য তাড়াতাড়ি করে, সে অদণ্ডিত থাকিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিশ্বস্ত লোক অনেক আশীর্বাদ পাইবে; কিন্তু যে ধনবান হইবার জন্য তাড়াতাড়ি করে, সে অদণ্ডিত থাকিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিশ্বস্ত লোক অনেক আশীর্বাদ পায়, কিন্তু যে ধনী হবার জন্য আকুল হয় সে শাস্তি পাবেই পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিশ্বস্ত লোক অনেক দোয়া পায়, কিন্তু যে ধনী হবার জন্য আকুল হয় সে শাস্তি পাবেই পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সৎ লোক প্রচুর আশীর্বাদ লাভ করবে, কিন্তু যে রাতারাতি ধনী হতে চায় সে ভোগ করবে শাস্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে ব্যক্তি ঈশ্বরকে অনুসরণ করে ঈশ্বর তাকে আশীর্বাদ করবেন| কিন্তু যে শুধুই ঐশ্বর্যের পিছনে ছোটে তাকে শাস্তি পেতে হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিশ্বস্ত লোক অনেক আশীর্বাদ পাবে; কিন্তু যে ধনী হবার জন্য তাড়াতাড়ি করে, সে দন্ডিত হবে।