Proverbs 28:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পক্ষপাতিত্ব করা ভাল নয়, একখণ্ড রুটির জন্য অধর্ম করাও ভাল নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মুখাপেক্ষা করা ভালো নয়— অথচ মানুষ এক টুকরো রুটির জন্যও অন্যায় করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মানুষের মুখাপেক্ষা করা ভাল নয়, একখণ্ড রুটীর নিমিত্ত অধর্ম্ম করাও ভাল নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মানুষের মুখাপেক্ষা করা ভাল নয়, একখণ্ড রুটির নিমিত্ত অধর্ম করাও ভাল নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিচারে কারও পক্ষ নেওয়া ভাল নয়; যে তা করে সে এক টুকরা রুটির জন্যও অন্যায় করতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিচারে কারও পক্ষ নেওয়া ভাল নয়; যে তা করে সে এক টুকরা রুটির জন্যও অন্যায় করতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পক্ষপাতিত্ব করা অন্যায় কিন্তু কেউ কেউ সামান্য এক খণ্ড রুটির জন্যও বিচারে পক্ষপাতিত্ব করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন বিচারকের ন্যায়পরায়ণ হওয়া উচিৎ| তাঁর কখনও পক্ষপাতিত্ব দেখানো উচিৎ নয়| কিন্তু কিছু বিচারক অল্প টাকার জন্য তাঁদের বিচার পাল্টে ফেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষের ওপর নির্ভর করা ভাল নয়, এক টুকরো রুটীর জন্য অধর্ম্ম করাও ভাল নয়।