Proverbs 28:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যার চোখ মন্দ, সে ধনের চেষ্টায় ব্যতিব্যস্ত; সে জানে না যে, দীনতা তাকে গ্রাস করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কৃপণেরা ধনসম্পত্তি অর্জনের জন্য আগ্রহী হয় ও তারা জানেও না যে দারিদ্র তাদের জন্য অপেক্ষা করে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যার চক্ষু মন্দ, সে ধনের চেষ্টায় ব্যতিব্যস্ত; সে জানে না যে, দীতনা তাহাকে ধরিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যার চক্ষু মন্দ, সে ধনের চেষ্টায় ব্যতিব্যস্ত; সে জানে না যে, দীনতা তাহাকে ধরিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক লোভী সে ধনী হবার জন্য ব্যস্ত হয়, কিন্তু সে জানে না অভাব তার জন্য অপেক্ষা করে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক লোভী সে ধনী হবার জন্য ব্যস্ত হয়, কিন্তু সে জানে না অভাব তার জন্য অপেক্ষা করে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কৃপণ ধনসঞ্চয়ের জন্য সর্বদা ব্যস্ত থাকে, সে ভাবতেও পারে না যে কখনও তার দৈন্যদশা উপস্থিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন স্বার্থপর মানুষ শুধুই ধনলাভ করতে চায়| সে বুঝতে পারে না যে তার লোভ তাকে দরিদ্র থেকে দরিদ্রতর করে ফেলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যার চোখ মন্দ, সে ধনের চেষ্টায় ব্যস্ত থাকে; সে জানে না যে, তার দ্রারিদ্রতা আসবে।