Proverbs 28:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে দরিদ্রকে দান করে, তার অভাব ঘটে না, কিন্তু যে চোখ মুদে, সে অনেক বদদোয়া পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা দরিদ্রদের দান করে তাদের কোনো কিছুর অভাব হয় না, কিন্তু যারা তাদের দেখে চোখ বন্ধ করে থাকে তারা প্রচুর অভিশাপ কুড়ায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে দরিদ্রকে দান করে, তাহার অভাব ঘটে না, কিন্তু যে চক্ষু মুদে, সে অনেক অভিশাপ পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে দরিদ্রকে দান করে, তাহার অভাব ঘটে না, কিন্তু যে চক্ষু মুদে, সে অনেক অভিশাপ পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক গরীবকে দান করে তার অভাব হয় না, কিন্তু যে তাদের দেখে চোখ বুঁজে থাকে সে অনেক অভিশাপ কুড়ায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক গরীবকে দান করে তার অভাব হয় না, কিন্তু যে তাদের দেখে চোখ বুঁজে থাকে সে অনেক বদদোয়া কুড়ায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দরিদ্রকে যে দান করে তার অভাব হয় না, কিন্তু দরিদ্রের দিক থেকে যে মুখ ফিরিয়ে নেয় সে অভিশাপ কুড়ায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কোন ব্যক্তি দরিদ্রদের দান করে তবে তার যা প্রয়োজন তাই সে পাবে| কিন্তু যে দরিদ্রদের সাহায্য করতে অস্বীকার করবে সে নানা সমস্যায় পড়বে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে দরিদ্রদের দিকে তাকিয়েও দান না করে, সে অভিশপ্ত হবে, কিন্তু যে চোখ বন্ধ করে থাকে, সে অনেক অভিশাপ পাবে।