Proverbs 28:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে সুদ ও চক্রবৃদ্ধি সুদ নিয়ে নিজের ধন বাড়ায়, সে তা এমন একজনের জন্য সঞ্চয় করে যে দীনহীনদের প্রতি সদয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে দরিদ্রদের কাছ থেকে সুদ নিয়ে বা লাভ করে সম্পত্তি বৃদ্ধি করে সে অন্য এমন একজনের জন্য তা জমিয়ে রাখে যে দরিদ্রদের প্রতি দয়ালু হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে সুদ ও বৃদ্ধি লইয়া আপন ধন বাড়ায়, সে দীনহীনদের প্রতি দয়াকারীর জন্য সঞ্চয় করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে সুদ ও বৃদ্ধি সুদ লইয়া আপন ধন বাড়ায়, সে দীনহীনদের প্রতি দয়াকারীর জন্য সঞ্চয় করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে কোন রকম সুদ নিয়ে যে লোক তার ধন বাড়ায়, সে তা এমন একজনের জন্য জমায় যে গরীবদের প্রতি দয়ালু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে কোন রকম সুদ নিয়ে যে লোক তার ধন বাড়ায়, সে তা এমন একজনের জন্য জমায় যে গরীবদের প্রতি দয়ালু।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকেরা দুরবস্থার সুযোগ নিয়ে অথবা অন্যায়ভাবে সুদে টাকা খাটিয়ে যে ধনী হয়, তার ধনসম্পদ শেষ পর্যন্ত দরিদ্রের প্রতি দয়াপরবশ ব্যক্তির হাতে যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি যদি দরিদ্রদের ঠকিয়ে চড়া হারে তাদের থেকে সুদ নিয়ে ধনী হও তাহলে তোমার ঐশ্বর্য অন্য আরেক জন এসে অধিকার করে নেবে, যে দরিদ্রদের প্রতি দয়ালু|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে সুদ ও বৃদ্ধি নিয়ে নিজের ধন বাড়ায়, সে দীনহীনদের প্রতি দয়াকারীর জন্য সঞ্চয় করে।